প্রিয়জনের উপহার

প্রিয়জনের উপহার হতে পারে এই 
উপন্যাসটি
আধুনিকতার নামে নগ্নতা,একটি পরিবারে 
অশান্তি ও ভাঙন সৃষ্টি এবং যুব সমাজের 
পতন ঘটে এমন সব বিষয়গুলোই 
ফুটে উঠেছে এই উপন্যাসটিতে।
পোষাকের আচ্ছাদনই কি ঘোঁচাতে পারে মানুষের 
নগ্নতা? সভ্য করে তুলতে পারে আপাদমস্তক
নির্লজ্জতার  আবরণে মুড়ে থাকা একজন নির্লজ্জ মানুষকে?

তথাকথিত সভ্যতার মেকি পলেস্তরার নিচে লুকিয়ে থাকা 
মানুষেরা কি জানে বাইরে প্রকাশ্য দৃশ্যমান তাদের অকপট নগ্ন রুপ?
অথচ তারাই কী অবলীলায় নির্লজ্জতার তকমা লাগিয়ে দেয় 
তাদের মতো করে ‘সভ্য’ হতে না পারা মানুষগুলোকে!

পোষাকের নগ্নতাকেও স্লান করে দেয় কিছু মানুষের
এই অসভ্য বিকৃত নগ্নতা? তারা তাদের এই বিকৃত পদচারণে 
থামিয়ে দিযে যায় সভ্যতার সব অহংকার।
মহীদুল জামান; সততা আর আদর্শের বার্ধনে মুড়ে থাকা আনস্মার্ট মানুষটি 
স্ত্রী রোমেনার কাছে ক্ষ্যাত, মিনমিনে একজন নির্লজ্জ মানুষ ।
স্ত্রী রোমেনা, সভ্যতার চকচকে আস্তরণে দিব্যি লুকিয়ে রাখে 
ভেতরের কদর্য নগ্নতা । ছেলে রেহানকে সে গড়তে চায় নিজের ছাঁচে। 
মেয়ে রায়নার সে নাগাল খুঁজে পায় না, 
সে মুগ্ধ হয়ে থাকে তার বাবার আদর্শ আর সরলতায়?




এই মানুষগুলোকেই নিয়েই আমার গল্প... “নির্লজ্জ' ।ফাহমিদা বারী


নির্লজ্জ
Powered By: Imran Ali

Comments