একটি বিশেষ ঘটনা: আবদুল কাদের জিলানী (র.)

একটি বিশেষ ঘটনা :

গহীন অরণ্যে ইবাদতকালে একদিন আবদুল কাদের জিলানী (র.) দেখেন।রাতের ভীষণ অন্ধকারে সহসা আলোর বন্যা বয়ে যাচ্ছে। আলো থেকে আওয়াজ এলো হে আবদুল কাদের! আমি আল্লাহ, তোমাকে দিদার দানে আমি এসেছি।আমি আজ তোমাকে পরস্কার দিচ্ছি তুমি সকল বিধি নিষেধ মুক্ত। সব হারাম তোমার জন্য হালাল করে দিলাম। চমকে উঠলেন আবদুল কাদের জিলানী (র.) ভাবলেন, উচ্চ কণ্ঠে বলে উঠলেন, লা-হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ।দূরহ শয়তান। মূহুর্তে সেই আলো বিলীন হয়ে গেল।কিছুক্ষণের মধ্যে মানব আকৃতি ধারণ করে শয়তান এসে বলল:-আমি এভাবে ধোকা দিয়ে অনেক ওলীকে ঈমান হারা করেছি। কিন্তু তুমি আলিম তাই তোমার ইলম তোমাকে রক্ষা করেছে। তিনি পূর্বের ন্যায় আবারো সেই দোআটি উচ্চারণ করে বললেন, দূরহ শয়তান। আমাকে আমার আল্লাহ রক্ষা করেছেন।





Comments