রাসুল সাঃ এর ৫ উপদেশ
হজরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলল্লাহ (সাঃ) বলেছেন, ‘কে এ কয়েকটি বিধান আমার নিকট থেকে গ্রহণ করবে এবং তদনুযায়ী আমল করবে? বা লোকদেরকে এরূপ শিক্ষা দেবে, যেন তারা তদানুযায়ী আমল করে।
আমি বললাম, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমি (এ বিধান) গ্রহণ করবো। অতঃপর তিনি আমার হাত ধরে পাঁচটি সংখ্যা গননা করালেন। তিনি বললেন-
১. আল্লাহ তাআলা যা কিছু নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকবে। এতে তুমি উত্তম ইবাদাতকারী হবে।
২. আল্লাহ তাআলা তোমার নসিবে (ভাগ্যে) যা কিছু বণ্টন করে দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকবে। এতে তুমি সর্বাপেক্ষা বড় সম্পদশালী (ধনী) হবে।
৩. তোমার প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করবে, এতে তুমি পরিপূর্ণ ঈমানদার হবে।
৪. নিজের জন্য যা পছন্দ কর, মানুষের জন্যও তা পছন্দ করবে। এতে তুমি প্রকৃত মুসলমান হবে। এবং
৫. অত্যাধিক হাসি থেকে বিরত থাকবে। কেননা বেশি হাসলে (মানুষের) অন্তর মরে যায়।

Comments
Post a Comment